আল রাইয়ান হাসপাতাল সিলেটে আপনাকে স্বাগতম

পেরি একটিভ সার্জারি

পেরি একটিভ সার্জারি সেবা আল রাইয়ান হসপিটাল

আল-রাইয়ান হাসপাতালের পেরি একটিভ সার্জারি অত্যাধুনিক সব সুবিধা এবং বিশেষজ্ঞ ট্রমা টিম দিয়ে তৈরি। এখানে ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন নানা ধরনের জরুরি সেবা যত্নসহকারে নিশ্চিত করা হয়। আমাদের রয়েছে ভেন্টিলেটর ও লাইফ সাপোর্ট সরঞ্জাম সহ অ্যাম্বুলেন্স,স্ট্রোক ম্যানেজমেন্ট, লাইফ সাপোর্ট, কার্ডিয়াক সাপোর্ট এবং ট্রমা লাইফ সাপোর্ট এর মতো জটিল পরিস্থিতি মোকাবেলায় সঠিক সরঞ্জাম এবং ট্রায়াজ বেডসহ তৎক্ষণাৎ ডায়াগনস্টিক, মেডিকেল ও সার্জিক্যাল ব্যবস্থাপনা। এছাড়াও, হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন ধরনের জরুরি অবস্থা মোকাবেলার জন্য একাধিক জরুরি কোড অনুসরণ করা হয়, যা আমাদের দক্ষ ব্যবস্থাপনাকে নির্দেশ করে।

বিভাগটি যুক্তরাজ্য থেকে আগত জরুরি মেডিসিনে অভিজ্ঞ পরামর্শক দ্বারা পরিচালিত। এই বিভাগে পনেরোটি বিশেষায়িত জরুরি শয্যা রয়েছে, যার মধ্যে তিনটি ট্রায়াজ শয্যা অন্তর্ভুক্ত। যেকোনো জরুরি পরিস্থিতিতে, আমাদের জরুরি অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পেতে ১০৬৭৮ নম্বরে একটি কলই যথেষ্ট।

আমাদের অ্যাম্বুলেন্স বহর প্রশিক্ষিত জরুরি টেকনিশিয়ান ও প্যারামেডিক দিয়ে গঠিত এবং পরিচালিত। আমাদের কাছে ভেন্টিলেটর সহ লাইফ সাপোর্ট সরঞ্জাম সহ একাধিক আইসিইউ অ্যাম্বুলেন্স রয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক জরুরি ডাক্তার, প্রশিক্ষিত নার্স এবং প্যারামেডিক রয়েছে। 

আমাদের জরুরি বিভাগে, বিভিন্ন ধরনের রোগীদের জন্য প্রযোজ্য সকল জীবন রক্ষাকারী সরঞ্জাম রয়েছে। এই বিস্তর সরঞ্জামের মধ্যে রয়েছে:

  • একাধিক ভেন্টিলেটর
  • পোর্টেবল ভেন্টিলেটর এবং এন আই ভি
  • একাধিক কার্ডিয়্যাক মনিটর
  • একাধিক ডিফিব্রিলেটর এক্সটার্নাল কার্ডিয়াক পেসিংযুক্ত
  • ক্র্যাশ কার্ট ইত্যাদি

আমাদের জরুরি বিভাগে একটি ডেডিকেটেড প্রসিডিউর রুম, রিসাসিটেশন রুম, বডি ও আই ওয়াশরুম এবং কোভিড রোগীদের জনয আলাদা শয্যা রয়েছে। আমরা কঠোরভাবে স্ট্যান্ডার্ড ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল ও আধুনিক রোগী ব্যবস্থাপনার নীতিমালা অনুসরণ করি। তাছাড়া, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের কাছে হওয়ায়, প্রয়োজনে আমরা খুব দ্রুত বিমানবন্দর থেকে হাসপাতালে এবং হাসপাতাল থেকে বিমানবন্দরে জরুরি রোগীদের আনা নেওয়া করতে পারি।

আল-রাইয়ান হাসপাতাল বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রোটোকলে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি অফিসিয়াল অংশীদার। এই অংশীদারিত্বের আওতায় যেকোনো ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিশ্চিত করতে নিয়মিত অগ্নি মহড়া কর্মশালায়ও আমরা অংশগ্রহণ করে থাকি।